পানীয় জল সঙ্কটে গার্দ্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা

vlcsnap-error752বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে ৷। জলের সঙ্কটে ভুগছে গার্দ্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সঙ্কটে ভূগছে। এই এলাকায় একটি মাত্র জলের সংযোগ রয়েছে। যার ফলে অল্প সময়ের মধ্যে সকলে জল নিতে পারেনা বলে এলাকাবাসীর অভিযোগ। অপরদিকে গ্রামের অপরপ্রান্তের লোকজনেরা কুয়োর জল খেয়ে কোনো প্রকার দিন কাটাচ্ছে। এলাকাবাসীর দাবি এই এলাকায় একটি বড় আকারে জলের টেঙ্কি নির্মান করা হোক। যাতে করে সকলে পানীয় জলের পাশাপাশি এই জল নিত্যপ্রয়জনীয় কাজে ব্যবহৃত করতে পারে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*