বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে ৷। শান্তিরবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় জল থেকে মৃতদেহ উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তি কলোনীর বাসিন্দা নকুল বিশ্বাস (৬৫) সোমবার রাত থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজ হবার ঘটনাটি বাড়ীর লোকজন শান্তিরবাজার থানায় জানায়। রাতে অনেক খোঁজাখুজির পর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকলা বেলা রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় রেল ব্রীজের নিচে জলের মধ্যে ভাসমান অবস্থায় নকুল বিশ্বাসের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান। অপরদিকে নকুল বিশ্বাস গার্দ্দাং পঞ্চায়েতের প্রধান হবার সুবাদে উনার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নকুল বিশ্বাসের আকস্মিক প্রয়ানে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।রেল ব্রীজের নিচ থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে ৷। শান্তিরবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় জল থেকে মৃতদেহ উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তি কলোনীর বাসিন্দা নকুল বিশ্বাস (৬৫) সোমবার রাত থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজ হবার ঘটনাটি বাড়ীর লোকজন শান্তিরবাজার থানায় জানায়। রাতে অনেক খোঁজাখুজির পর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকলা বেলা রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় রেল ব্রীজের নিচে জলের মধ্যে ভাসমান অবস্থায় নকুল বিশ্বাসের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান। অপরদিকে নকুল বিশ্বাস গার্দ্দাং পঞ্চায়েতের প্রধান হবার সুবাদে উনার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নকুল বিশ্বাসের আকস্মিক প্রয়ানে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।