ফাঁসীতে আত্মহত্যা করলো শাসকদলের পঞ্চায়েত মেম্বার

IMG-20201009-WA0004বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ অক্টোবর ৷। ফের ফাঁসীতে আত্মহত্যা করলো এক ব্যক্তি। ঘটনা শান্তিরবাজার মহকুমার ছয়ঘড়িয়া সুবর্ন কুমার ত্রিপুরা পাড়ায়। এই এলাকার বাসিন্দা ভক্তিধন ত্রিপুরার ছেলে জোগেশ ত্রিপুরা (৩২) নিজ বাড়ীতে ফাঁসিতে আত্মহত্যা করেন। শুক্রবার সকালবেলা বাড়ীর লোকজনের অনুপস্থিতিতে তিনি আত্মহত্যা করেন। জানা যায়, জোগেশ ত্রিপুরা ছয়ঘড়িয়া এলাকার বর্তমান শাসকদলের পঞ্চায়েত মেম্বার হিসাবে নিযুক্ত ছিলেন। হঠাৎ করে তিনি কি কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্নচিহ্ন। ঘটনা জানাজানির পর বাড়ীর লোকজন খবর দেয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে থানায় কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। জোগেশ ত্রিপুরার অকাল প্রয়ানে সমগ্র এলকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*