আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দক্ষিণ ত্রিপুরার চোত্তাখোলাতেই মুক্তিযোদ্ধাদের অলিখিত ছাউনি ছিল। সে সময় মুক্তিবাহিনী চোত্তাখোলায় বেসক্যাম্প স্থাপন করে বাংলাদেশে প্রবেশ করে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই স্মৃতি ধরে রাখতেই এবং উভয় দেশের পর্যটকদের মেলবন্ধনের জন্য বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে এই পার্কের উন্নয়নের।বুধবার বিধায়ক শংকর রায় সহ অন্যান্য আধিকারিকদের সাথে চোত্তাখলা মৈত্রী পার্কটি পরিদর্শন করে কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। পাশাপাশি তাদের অসমাপ্ত কাজগুলির অগ্রগতি খতিয়ে দেখে তা দ্রুত শেষ করার আহবান জানান কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ।
