আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই অঙ্গ হিসেবে এদিন সকাল ১১টায় ভাটি অভয়নগর বিটারবন কামাল মিঞার দোকানের সামনে বিজেপি পার্টি অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার জন্য উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা সহ দলীয় কর্মীরা।
