দেবজিত চক্রবর্তী, ০৬ ফেব্রুয়ারী ।। দেশের রাজধানী দিল্লী বিধানসভার ভোট নিয়ে গোটা দেশের গনতন্ত্র প্রিয় মানুষেরাও উদগ্রীব অপেক্ষায়। তবে দিল্লীর ভোটাররা দেশের অবস্থা বিচার করেই EVM-র বোতাম চাপবেন। দিল্লী দখলের যুদ্ধে বিজেপি, কংগ্রেস, AAP-র মধ্যেই লড়াই হতে যাচ্ছে এ নিয়ে সন্দেহ নেই। আগাম সমীক্ষায় এগিয়ে আপ, উল্লেখ্য দিল্লীর শাসন ক্ষমতায় কেজরীওয়াল এন্ড কোং একদফায় শাসনের আয়ু ছিল মাত্র ৪৯ দিন। বিজেপি কে ভোট দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী, AAP প্রধান কেজরীওয়াল ঝড়ো প্রচার করেছেন – এবার দিল্লীবাসী সিংহাসন কাকে তুলে দেবেন – সেই প্রশ্নই ঘুর পাক খাচ্ছে দেশের রাজধানীতে। দিল্লীর প্রসঙ্গ উঠলেই ঘুরে ফিরে আসে পুরনো প্রবাদ – দিল্লীকা লাড্ডু যো খায়া ওভি পস্তায়া, যো নেহি খায়া ওভি পস্তায়া। কে খেলেন, কে পস্তালেন – জানাযাবে ভোটের ফল প্রকাশের পর।
