আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ২১শে জুলাই সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ইডি। এরই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির স্বীদ্ধান্তক্রমে বৃহস্পতিবার সকালে আগরতলা ইডি দপ্তরের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ করে কংগ্রেস। ধর্ণার আগে শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস। এই কর্মসূচীকে সফল করতে এদিন বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা, আশিষ কুমার সাহা, ছাত্রনেতা সম্রাট রায় সহ রাজ্য কংগ্রেস কমিটির সদস্য, জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব, শাখা-সংগঠনের নেতৃত্ব সহ দলীয় কর্মীরা।
রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বারবার কংগ্রেস নেতা-নেত্রীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্য কংগ্রেসের নেতৃত্বরা।
