অভিমানে ফাঁসিতে আত্মঘাতী অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী

সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুলাই || অভিমানে ফাঁসিতে আত্মঘাতী অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াই বাড়ি এলাকায় বুধবার বিকেল নাগাদ।
জানা যায়, অমিত রুদ্র পালের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা কোন একটি বিষয়কে কেন্দ্র করে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে। দুপুরে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে একান্তে ঘরে চলে যায়। এক সময় আত্মঘাতী ছাত্রীর মা ঘর থেকে বেরোতেই ঘরের মধ্যে লোকজনের অলক্ষে ফাঁসিতে ঝুলে যায় সে। কিছুক্ষণ পর ছাত্রীর মা ঘরে এসে দেখতে পায় ঘরের পাখায় ফাঁসিতে ঝুলে রয়েছে ১৪ বছর বয়সী কন্যা। হতভাগিনী মায়ের চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্য লোকেরা ঘরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় থাকা তার নিথর দেহ নামিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*