বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ অক্টোবর || তপন দত্ত পেশায় এক জন শিক্ষক। তিনি বিলোনিয়া মহকুমার জগৎপুর এলাকায় জন্মগ্রহণ করেন। পেশাগত কাজের দায়িত্ব পালনে তিনি শান্তিরবাজার মহকুমার স্থায়ী বাসিন্দা হয়ে যান। উনার জন্মস্থানে বিগত প্রায় ১৮ বছর যাবৎ বেশ ধূমধাম করে দূর্গা পূজা করে যাচ্ছেন। এই পূজা করার মূল কারণ ছিলো জগৎ পুর এলাকায় বিগতদিনে তেমন দূর্গা পূজো হতো না। বর্তমান সময়েও এই এলাকায় পূজার সংখ্যা খুবই কম। এলাকাবাসীদের আনন্দের জন্য ও সকলের মধ্যে ভাত্রীত্বের বন্ধনের লক্ষ্যে শিক্ষক তপন দত্তের পরিবারের উদ্দ্যোগে এই পূজা করা হয়। বর্তমান সময়ে দাড়িয়েও পরিবারের পক্ষ থেকে ঐতিয্যবাহী দূর্গাপূজা করে যাচ্ছেন। নবমীর দিনেও সমস্ত প্রকারের ধর্মীয় রিতীনিতী মেনে নবমী পূজা সম্পূর্ন করা হয়। এই পূজা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলে শ্রদ্ধেয় শিক্ষক তপন দত্ত। অপরদিকে পুরোহিত জানান, এই পূজা শুরু থেকে তিনি এই বাড়ীতে পূজা করে যাচ্ছেন। এই পূজা রাজকীয় পূজার থেকেও বেশী বলে জানান পুরোহিত। শিক্ষক তপন দত্তের বাড়ীতে আয়োজিত দূর্গা পূজার আনন্দ উপভোগ করার জন্য ব্যাপকহারে লোকসমাগম ঘটে বলে জানান শিক্ষক মহাশয়।
