বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৭ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত প্রকারের চুরান্ত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রসাশন। বৃহস্পতিবার বাইখোড়া বাজারে বাইখোড়া থানার উদ্দ্যোগে বি এস এফ জোওয়ানদের নিয়ে ফ্লেগমার্চ করা হয়। মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে যাতে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও সকলে যাতে ভয়ভীতি ছারাই নিজেদের ভোট প্রদান করতে পারে তার লক্ষ্যে এদিন বাইখোড়া বাজারে ফ্লেগমার্চ করা হয়। এদিন এই ফ্লেগমার্চ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়ার থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। তিনি জানান, উনাদের এই ধরনের কর্মসূচী প্রতিনিয়ত জারি থাকবে।
