আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || পেনশনার ভুগিদের সমস্ত বিভাগের পেনশন আপডেট করা, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা, পেনশন ভূগি এবং পারিবারিক পেনশনভূদের স্বাস্থ্য বীমার মাধ্যমে গণনা করা সহ মোট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধরনায় বসেছে সি বি পি আর ও। তারই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনী এলাকায় কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের সর্বভারতীয় কমিটি এই ধরনা কর্মসূচির আয়োজন করে। দেশের সমস্ত রাজ্যের রাজধানীতে পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স এন্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের সর্বভারতীয় কমিটি। কেন্দ্রীয় ভাবে নয়া দিল্লীর যন্তর মন্তরেও পালিত হচ্ছে ধরণা কর্মসূচিটি।
