আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || গোপন খবরের ভিত্তিতে লংকামুড়া এলাকা থেকে একজন নেশা কারবারি সহ ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ জানায়, আটককৃত এই গাঁজার বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। নেশা কারবারির নাম রানা শেখ। বাড়ি রাজধানীর গোয়ালাবস্তি একালায়। তার পিতার নাম মতিউর রহমান। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়।
