পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে রাজ্যজুড়ে উৎসবের আবহ, গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ আদায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মে || পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা যায়। আগরতলার ঐতিহ্যবাহী গেদুমিয়া মসজিদেও সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র ঈদের নামাজ আদায় করা হয়। নামাজে অংশ নেন বহু ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা। নামাজ শেষে দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আত্মত্যাগের শিক্ষা দেয়। সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে এই পবিত্র উৎসব পালন করার আহ্বান জানান তিনি।
ঈদকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*