ঔষধের মূল্য নির্ধারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ মে || গন্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়ে ত্রিপুরা রাজ্য ফার্মাসিউটিক্যালস প্রাইস মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট (PMRU) এবং জাতীয় ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি (NPPA) এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয় শনিবার। এদিন সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্টোলার কাঞ্চন সিনহা, ধলাই জেলার ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়, গন্ডাছড়া মহকুমা শাসক, পুলিশ আধিকারিক মহকুমার বিভিন্ন ঔষধ দোকানের মালিক ও কর্মচারীবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
ঔষধের মূল্য নির্ধারণ এবং সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। ঔষধের মূল্যের স্বচ্ছতা নিশ্চিত করা। ন্যায্যমূল্যে ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করা। ভোক্তাদের ঔষধের মূল্য সংক্রান্ত অধিকার সম্পর্কে অবহিত করা ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে বর্তমান নীতি ও প্রবিধান সম্পর্কে আলোচনা করা।
ত্রিপুরা রাজ্য ফার্মাসিউটিক্যালস প্রাইস মনিটরিং এন্ড রিসোর্স ইউনিট (PMRU) এর কাজ কিভাবে রাজ্যে ঔষধের মূল্য পর্যবেক্ষণ করে, অন্যায্য মূল্য বৃদ্ধি রোধে কি পদক্ষেপ নেয়, এবং ভোক্তাদের অভিযোগ কিভাবে নিষ্পত্তি করা হয় তা তুলে ধরা হয়। এই সেমিনারটি গন্ডাছড়া মহকুমার ঔষধ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে ঔষধের মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং তাদের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানে সহায়ক হয়েছে। সেমিনারের মাধ্যমে ঔষধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারি উদ্যোগের বিষয়ে সকলের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। এটি ভবিষ্যতে ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং নকল ঔষধের বিক্রি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হলে ঔষধের মূল্য সংক্রান্ত অনিয়ম অনেকটাই হ্রাস করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*