এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, প্রশ্নের মুখে স্বামীর ভূমিকা

গোপাল সিং, খোয়াই, ৩১ মে || খোয়াই থানার অন্তর্গত উত্তর সিঙ্গিছড়া ছোট বাঘাই এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম সারথী মুন্ডা (২৬)। তার স্বামী রাজেন ওরাং পেশায় দিনমজুর। এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে।
স্বামীর দাবী অনুযায়ী, শুক্রবার এবং শনিবার সকালে সারথী কিছু টাকা চায় এবং শনিবার সেকালে কিছুটা উত্তেজিত হয়ে বকা-ঝকা করে। পরে রাজেন বাজারে চলে যান। ফিরে এসে স্ত্রীর মরদেহ দেখতে পান বলে জানান তিনি।
তবে এখানেই উঠে প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে যে, রাজেন ওরাং প্রথমে পুলিশকে কিছু জানাননি। তার বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা গেছে বলে দাবি করেছে স্থানীয়রা। ফলে মৃত্যুর কারণ ঘিরে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে খোয়াই থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*