পূর্ব তকছায়ার ‘মন কি বাত’ অনুষ্ঠানে হামলা: আক্রান্ত বাড়িতে পৌঁছাল বিজেপির প্রতিনিধি দল

গোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই || পূর্ব তকছায়া এলাকায় সম্প্রতি আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ সম্প্রচারের সময় বিজেপি কর্মীদের ওপর যে হামলার ঘটনা ঘটে, তার প্রতিবাদ জানাতে এবং আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
এই দলে ছিলেন প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা, রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিজেপি এসটি মোর্চার রাজ্য সভাপতি পরিমল দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলটি হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার নিন্দা জানান। তাঁরা দাবি করেন, এ ধরনের গণতন্ত্রবিরোধী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার এই ধরনের অপচেষ্টা গণতান্ত্রিক পরিসরের জন্য বিপজ্জনক এবং তা প্রতিহত করতে তারা রাজ্যব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*