দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ জুন ।। আইন হচ্ছে নাগরিকের বিশেষ গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। নাগরিক মাত্রই যখন নানা ক্ষেত্রে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তখন আইনের দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর নেই। দেশের প্রত্যেকটি মানুষের হক রয়েছে প্রচলিত আইনের সুযোগ গ্রহন করার, এ ক্ষেত্রে বিভিন্ন পর্যায় আইনের প্রযোগ একেক রকম। ‘আইনের প্রসারিত হাত, আইনের চোখে সবাই সমান’ এই কথাগুলো আইনি শ্রাস্ত্রেই লেখা আছে। কিন্তু সমাজের মধ্যে থেকে এখনো নাগরিকরা আইনি ব্যবস্থার সুযোগ গ্রহনে যেমন দ্বিধাগ্রস্থ তেমনি অসচেতন। মানুষের কাছে আইনকে পৌঁছে দিতে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির জনসচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর, ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি ইউ বি সাহা, এস সি দাস, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সহ আরও অনেকে। আইন আইনের সুফল গ্রহনের আহ্বান জানাতে গিয়ে বক্তারা বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছেন।
