আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || রাজ্যকে নেশামুক্ত করার লক্ষ্য ও যুবসমাজকে সুস্বাস্থ্যবান করে তুলতে রাজধানীতে এক বিশেষ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্বর্ণ কমল জুয়েলারির উদ্যোগে অনুষ্ঠিত এই দৌড়ে বহু যুবক-যুবতী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও স্বর্ণ কমল জুয়েলারির কর্ণধারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ সমাজকে সচেতন করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
