ঐতিহ্য ও সুরের সম্মিলনে আগরতলায় শাস্ত্রীয় সঙ্গীতের মহোৎসব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর || আগরতলার মুক্তধারা মঞ্চে ৬ ও ৭ই ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী Festival of Indian Classical Music। অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সংগীতের এই মহোৎসব শুধু বিনোদনের আয়োজন নয়—বরং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গৌরবময় ঐতিহ্য ও সংস্কৃতিকে আগলে রাখার এক গুরুত্বপূর্ণ প্রয়াস বলে মন্তব্য করেন মেয়র। আয়োজকদের এমন উদ্যোগের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমর্ত্যানন্দজী, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়িকা কল্যাণী রায়, প্রদেশ বিজেপির সহ সম্পাদক তাপস ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে উৎসবের মর্যাদা আরও বৃদ্ধি পায়।
সংস্কৃতি, সুর ও সৌহার্দ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই অনন্য সন্ধ্যা আগত দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*