জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মেটানোর দাবিতে ডেপুটেশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || ত্রিপুরা জুট মিলের কর্মী ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন আর্থিক দাবি-দাওয়া নিয়ে মিলের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিনয় ভূষণ দাসের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘ এবং জুট মিল কর্মচারী মঞ্চ (বিএমএস)। কর্মীদের দীর্ঘদিনের বকেয়া আর্থিক পাওনা দ্রুত মিটিয়ে দেওয়া এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে এই ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন জুট মিল কর্মচারী সংঘের সভাপতি রণজিৎ দে, সাধারণ সম্পাদক অধীর ভৌমিক, জুট মিল কর্মচারী মঞ্চের সম্পাদক অমিতাভ দাস, জুট মিল ব্রাঞ্চের সম্পাদক জয়কুমার দাস, সভাপতি স্বপন মণ্ডল-সহ অন্যান্য প্রতিনিধিরা।
ডেপুটেশনের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন, সুদ, লিভ এনক্যাশমেন্ট এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-সহ বিভিন্ন আর্থিক সুবিধার সঠিক হিসাব প্রস্তুত করে দ্রুত তা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, আদালতের নির্দেশ মেনে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য আর্থিক সুবিধা নিশ্চিত করার জন্য মিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিনিধিরা।
কর্মী ও অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান ডেপুটেশনে অংশগ্রহণকারীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*