মুখ্যমন্ত্রীর হাত ধরে ১৫ কোটি টাকার শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ও ২১টি প্রকল্পের উদ্বোধন, আশারামবাড়িতে উপস্থিত মন্ত্রী অনিমেষ দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ১৫ অক্টোবর || আজ ১৫ই অক্টোবর ২০২৬ তারিখে খোয়াই শহরের পরিকাঠামো উন্নয়নে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে খোয়াই শহরের সুভাষ পার্ক এলাকায় বহু প্রতীক্ষিত মাল্টিস্টোরিয়ড শপিং কমপ্লেক্সের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি খোয়াই মহকুমার অধীনে মোট ২১টি উন্নয়নমূলক প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অনুষ্ঠানের পাশাপাশি খোয়াই জেলার আশারামবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ত্রিপুরার বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছিলেন এবং খোয়াইয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সাথে ছিলেন। মূল অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এলাকাটিকে যুক্ত করা হয়, যেখান থেকে মুখ্যমন্ত্রী অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলির উদ্বোধন করেন। এই সামগ্রিক অনুষ্ঠানটি খোয়াই অঞ্চলের পরিকাঠামো শক্তিশালীকরণ এবং সার্বিক উন্নয়নের ধারাকে আরও বেগবান করার ক্ষেত্রে সরকারের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন ঘটায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*