নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ।। রবিবার, আগরতলা পুর নিগমের ৩১নং ওয়ার্ডের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী সেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেছেন, এই রাজ্যের মানুষ রক্তদানে মানবতার যে দৃষ্টান্ত রেখেছেন গোটা দেশে তাতে এই ত্রিপুরা রক্তদানে শীর্ষস্থান দখল করেছে যা মনুষ্যত্বের বিরল নজীর। আগরতলা পুর নিগমের ৩১নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা।
