ওয়েব ডেস্ক, ০২ নভেম্বর ।। শাহরুখ খানের ৪৯ তম জন্মদিন আজ। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে, তাঁর বান্দ্রার বাড়িতে আজ সকাল থেকেই বলিউড তারকাদের ভিড়। কিং খানকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে গেছেন মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রাজ কুন্দ্রা, অমৃতা অরোরা, মালাইকা অরোরা খান, কর্ণ জোহর থেকে আরও অনেকে। 
দু’দশকের বেশি সময় শাহরুখ কাটিয়েছেন বলিউডে৷ সম্প্রতি দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ছবি হ্যাপি নিউ ইয়ারের সাফল্য তাঁর এই জন্মদিনটা আরও একটু অন্যরকম করে দিয়েছে। তবে তাঁর বলিউডের দুদশকের ক্যারিয়ারে আজ খ্যাতি কিংবা যশ, কোনও কিছুই অধরা নয় কিং খানের৷
