নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ।। রাজধানীর বেশ কিছু দোকান সহ বাড়ির বিল্ডিং রাস্তার উপর এসে পড়েছে। যে যার খেয়াল খুশি মত পুর পরিষদের অনুমতি ছাড়াই বিল্ডিং তুলে ফেলছে। শনিবার প্রশাসনের তরফে রাজধানীর বটতলায় বেশ কিছু দোকানে উচ্ছেদ অভিযান চালাতে আসে। বটতলা একটি দোকানকে পূজোর আগে নোটিশ দেওয়া সত্তেও রাস্তার উপর এসে পরা বিল্ডিংকে ভাঙ্গার জন্য আসলেও দোকানের মালিকের অনুরোধে আরো তিন দিনের সময় দেয়া হয় প্রশাসনের তরফে। তিন দিনের মধ্যে দোকানের মালিক কোনো পদক্ষেপ না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানায় প্রশাসন।
রাজীব সাহার তোলা ছবি।
