সফটওয়ার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া আগরতলা সেন্টারের উদ্বোধন

itনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷৷ প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া গঠনের অঙ্গ হিসেবে দেশের জনগণকে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নত এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। রাজ্যেও এই প্রকল্প গ্রহন করা হচ্ছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল ভারত সরকারের তথ্য, প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সফটওয়ার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (STPI) আগরতলা সেন্টারের। রাজধানীর লিচু বাগানস্থিত মুকুট বিপণী বিতানে STPI-র উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আইটি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী। উদ্বোধনের পর শহিদ ভগৎ সিং যুব আবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সফটওয়ার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (STPI) আগরতলা সেন্টার রাজ্যে তথ্য প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বানিজ্য এবং আইটি দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী, কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আইটি মন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জীব মিত্তল, STPI-র ডিরেক্টর জেনারেল ডঃ ওঙ্কার রাই, রাজ্য আইটি দপ্তরের প্রধান সচিব এম নাগরাজু।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*