ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বিল ২০১৭ গৃহীত Posted on May 25, 2017 by santanu99 — No Comments ↓ আগরতলা, ২৫ মে ৷৷ ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বিল ২০১৭ (দি ত্রিপুরা বিল নং ৭ অব ২০১৭) বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা গত ২৩ মে বিলটি সভায় পেশ করেছিলেন।