রেশন ডিলারদের গণ অবস্থান

rationআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সপ ডিলারস ফেডারেশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচীতে সমর্থন জানিয়ে ‘রেশন বাঁচাও, রুজি বাঁচাও – দিল্লী চলো’ এই আহ্বানে গণ অবস্থান কর্মসূচী পালন করল ত্রিপুরা ফেয়ার প্রাইস সপ ডিলারস ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থানে ২ ঘন্টার জন্য এই গণ অবস্থান চলে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সপ ডিলারস ফেডারেশনের ডাকে আগামী ১৮ই জুলাই ভারতবর্ষে একদিনের রেশন ধর্মঘট পালিত হবে। ৭ দফা দাবীতে দিল্লীর রামলীলা ময়দানে সমাবেশ করবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সপ ডিলারস ফেডারেশন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*