আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট ৷৷ গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালন করা হয়েছে বিশ্ব আলোকচিত্র দিবস। ১৯শে আগষ্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফ্রি ডে উপলক্ষ্যে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মিলায়তনে তিন দিন ব্যাপী ছবি ও ভিডিও প্রদর্শনীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশ আয়োজিত ছবি ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনের পর মূখ্যমন্ত্রী চিত্র সাংবাদিকদের এই উদ্যোগের জন্য প্রশংসা করে বলেন, রাজ্যের পাশাপাশি কলকাতা, গুয়াহাটিতেও যেন তাদের তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। এই প্রদর্শনী সকল দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২০ এবং ২১ আগষ্ট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত রাখা হবে।