এক সাথে চারটি অঙ্গনওয়াড়ী ও দুইটি মার্কেট স্টলের শুভ সূচনা জোলাইবাড়ী আর ডি ব্লকে

awবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ আগষ্ট ৷৷ উন্নয়নের আরেক ধাপ এগিয়ে গেল জোলাইবাড়ী আর ডি ব্লক। শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ী আর ডি ব্লকের অধিন তিনটি এডিসি ভিলেজে এক দিনে চারটি অঙ্গনওয়াড়ী ও দুইটি মার্কেট স্টলের শুভ সূচনা হল। গ্রাম পাহারে শিক্ষার মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা চালিয়েছিল জোলাইবাড়ী ব্লক আধিকারিক সুভাষ দত্ত। এতে তিনি অনেক সফলতা অর্জন করেছেন। এই দিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারমেন দয়াল গুহ, জোলাইবাড়ী ব্লক আধিকারিক সুভাষ দত্ত, এস ডি এফ ও বিশ্বজিৎ দাস, সি ডি পি ও জোলাইবাড়ী ও অন্যান্য আধিকারিকগণ। সকলে একত্রিত হয়ে সব অঙ্গনওয়ারী সেন্টারে ছুটে যান এবং ফলক উন্মোচন করে, ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে সব অঙ্গনওয়াড়ী গুলি জনগনের জন্য উন্মুক্ত করে দেন। এই অঙ্গনওয়াড়ী সেন্টারগুলি হলো কৃষ্ণরাম পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র, দক্ষিন বরপতি রায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র, মংজাইফ্রু মগ পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র এবং পুত্রহাম পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র। এই চারটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি ত্রিপুরা ফরেষ্ট এর দ্বারা নবনির্মিত স্টল ঘরের চাবি বেকারদের হাতে তুলে দেওয়া হয়। এতে করে জোলাইবাড়ী ব্লকের অধিন অধিকাংশ গ্রামে উন্নয়নেয় ছোঁয়া ব্যাপক হারে বইছে ও এতে করে সমগ্র গ্রামবাসীর মনে আনন্দের বাতাবরন দেখা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*