বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ

গোপাল সিং, খোয়াই, ২৫ আগষ্ট ৷৷ খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতিতে স্থানীয় বহু মানুষের বৈদ্যুতিক সামগ্রীর ক্ষতি হবার পর ক্ষতিপূরনের দাবি জানাতেই বিদ্যুৎ কর্মীদের বিরূপ প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ জনতা শুক্রবার চেবরী এলাকায় খোয়াই-তেলিয়ামুড়া সড়ক অবরোধ করে বসে। দাবি একটাই ক্ষতিপূরন দিতেই হবে। এই অবরোধের মুখে পড়তে হয় খোয়াই জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকারের গাড়ী।
অবরোধের মুখে তিনি স্বয়ং গাড়ী থেকে নেমে অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি আশ্বাস দেন কিছু দিনের মধ্যেই সমস্যা সমাধান করা হবে এবং জনগণের ক্ষতিপূরনের বিষয়টিও দেখা হবে। এই আশ্বাস পেয়ে তবেই অবরোধ তুলে নেন ক্ষুব্ধ জনতা। কিন্তু এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়শই বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার স্বীকার হতে হয় এলাকার মানুষকে। অনেক সময়ই বিদ্যুৎ থাকেনা এলাকায়। চরম সমস্যার মধ্যে থাকতে জনগণকে। বিদ্যুৎ দপ্তরে জানালেও কোন কাজ হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন অবরোধকারীররা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*