আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ৷৷ সি আর পি এফ ত্রিপুরা সেক্টরের আই জি পি ভূপত সিং চৌহান বৃহস্পতিবার সচিবালয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। তিনি মূখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন। মূখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, সি আর পি এফ ত্রিপুরা সেক্টরের আই জি পি পদে দায়িত্বভার নেওয়ার পরেই ভূপত সিং চৌহান বৃহস্পতিবার সচিবালয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।এছাড়াও বৃহস্পতিবার বিশিষ্ট চলচিত্র পরিচালক তরুণ মজুমদার সচিবালয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন।
