গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর ৷৷ গত ১৯শে সেপ্টেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জি এম পি’র সমাবেশে যাওয়ার পথে জি এম পি সমর্থকদের উপর হামলা চালায় আই পি এফ টি দলে কিছু সমর্থক। পাশাপাশি ঐ রাতেই ছনখলা বাজারের সি পি আই (এম) কার্যালয়ে ভাংচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার লাল ঝান্ডার মিছিলে উত্তাল হল বাইজল বাড়ি থেকে ছনখলা ৮ কিমি খোয়াইয়ের রাজপথ। মিছিল শেষে ছনখলা বাজারে সাফাই অভিযান চালিয়ে দলীয় অফিসটিকে মেরামতের কাজে হাত লাগায় সি পি আই (এম) কর্মীরা। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা এবং টি টি এ ডি ডি সি-র চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা।জি এম পি সমর্থকদের উপর হামলার প্রতিবাদে উত্তাল খোয়াইয়ের রাজপথ
গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর ৷৷ গত ১৯শে সেপ্টেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে জি এম পি’র সমাবেশে যাওয়ার পথে জি এম পি সমর্থকদের উপর হামলা চালায় আই পি এফ টি দলে কিছু সমর্থক। পাশাপাশি ঐ রাতেই ছনখলা বাজারের সি পি আই (এম) কার্যালয়ে ভাংচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার লাল ঝান্ডার মিছিলে উত্তাল হল বাইজল বাড়ি থেকে ছনখলা ৮ কিমি খোয়াইয়ের রাজপথ। মিছিল শেষে ছনখলা বাজারে সাফাই অভিযান চালিয়ে দলীয় অফিসটিকে মেরামতের কাজে হাত লাগায় সি পি আই (এম) কর্মীরা। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা এবং টি টি এ ডি ডি সি-র চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা।