গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর ৷৷ ছোট ভাই-বোন ও মা মিলে বড় ভাইকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় এলাকায় তীব্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়ার দুই নং ওয়ার্ডের বড় বাগাই গ্রামে। জানা যায়, বড় ভাই অজিত উড়াং (৩১)-কে তার ছোট ভাই অনিল উড়াং (২৭), ছোট বোন অনিতা ওরাং (১৯) এবং বিধবা মা রাধামণি ওরাং (৫৯) নিজ বাড়িতে লাঠি দিয়ে মাথায় ও শরিরে আঘাত করে হত্যা করে সন্ধ্যায় বাড়ির একটি পরিত্যক্ত শৌচালয়ের গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। সোমবার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে মাটি চাপা বস্তা বন্দী অজিত উড়াং এর মৃতদেহ উদ্ধার করে। এই হত্যাকান্ডে জড়িত মা, ছোট ভাই ও বোনকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন। জানা যায়, পারিবারিক কলহের জন্য খুন হতে হয় অজিত উড়াংকে।ছোট ভাই-বোন ও মা মিলে বড় ভাইকে হত্যা করে মাটি চাপা
গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর ৷৷ ছোট ভাই-বোন ও মা মিলে বড় ভাইকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় এলাকায় তীব্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়ার দুই নং ওয়ার্ডের বড় বাগাই গ্রামে। জানা যায়, বড় ভাই অজিত উড়াং (৩১)-কে তার ছোট ভাই অনিল উড়াং (২৭), ছোট বোন অনিতা ওরাং (১৯) এবং বিধবা মা রাধামণি ওরাং (৫৯) নিজ বাড়িতে লাঠি দিয়ে মাথায় ও শরিরে আঘাত করে হত্যা করে সন্ধ্যায় বাড়ির একটি পরিত্যক্ত শৌচালয়ের গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। সোমবার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে মাটি চাপা বস্তা বন্দী অজিত উড়াং এর মৃতদেহ উদ্ধার করে। এই হত্যাকান্ডে জড়িত মা, ছোট ভাই ও বোনকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন। জানা যায়, পারিবারিক কলহের জন্য খুন হতে হয় অজিত উড়াংকে।