বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ নভেম্বর ৷৷ নভেম্বর বিপ্লবের শতবর্ষ পূর্তী ও অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক সুবিশাল মিছিল ও প্রকাশ্য জনসমাবেশ। শুক্রবার বিকেল চার ঘটিকায় শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে সি পি আই (এম) শান্তির বাজার মহকুমা কমিটির উদ্দ্যোগে এই মিছিল ও জনসমাবেশ সংগঠিত হয়। শান্তির বাজার সুগারমিল প্রাঙ্গন থেকে শুরু করে সমর চৌধুরী স্মৃতি মার্কেটে এসে এই মিছিলের সমাপ্তি ঘটে। এই মিছিল ও জনসমাবেশে হাজারো হাজারো জনসমাগম ঘটে। মিছিলে সকলের মুখে একটাই শ্লোগান ছিল আগামী ১৮ নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ছি গড়বো। এই প্রকাশ্য জনসমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) এর রাজ্য কমিটির সাধারন সদস্য নারায়ন কর। জনসমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, টি টি এ এ ডি সি-র যুব ও ক্রীড়াকল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, প্রাক্তন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার দে, বিশিষ্ট সমাজ সেবী মনিন্দ্র দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নারায়ন কর নভেম্বর বিপ্লবের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন।নভেম্বর বিপ্লবের শতবর্ষ পূর্তিতে প্রকাশ্য জনসমাবেশ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ নভেম্বর ৷৷ নভেম্বর বিপ্লবের শতবর্ষ পূর্তী ও অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক সুবিশাল মিছিল ও প্রকাশ্য জনসমাবেশ। শুক্রবার বিকেল চার ঘটিকায় শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে সি পি আই (এম) শান্তির বাজার মহকুমা কমিটির উদ্দ্যোগে এই মিছিল ও জনসমাবেশ সংগঠিত হয়। শান্তির বাজার সুগারমিল প্রাঙ্গন থেকে শুরু করে সমর চৌধুরী স্মৃতি মার্কেটে এসে এই মিছিলের সমাপ্তি ঘটে। এই মিছিল ও জনসমাবেশে হাজারো হাজারো জনসমাগম ঘটে। মিছিলে সকলের মুখে একটাই শ্লোগান ছিল আগামী ১৮ নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ছি গড়বো। এই প্রকাশ্য জনসমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) এর রাজ্য কমিটির সাধারন সদস্য নারায়ন কর। জনসমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, টি টি এ এ ডি সি-র যুব ও ক্রীড়াকল্যান দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, প্রাক্তন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার দে, বিশিষ্ট সমাজ সেবী মনিন্দ্র দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রকাশ্য জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নারায়ন কর নভেম্বর বিপ্লবের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন।