নবনির্মিত তহশীল কাছারীর দ্বারোদঘাটন মুন্ডাপাড়ায়

inuবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর ৷৷ মন্ত্রী মনিন্দ্র রিয়াং এর হাত ধরে শুভ উদ্ভোদন হল মুন্ডাপাড়া নবনির্মিত বগাফা তহশীল কাছারীর। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা মুন্ডাপাড়ায় সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্মিত তহশীল কাছারীর শুভ দ্বারোদঘাটন হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে নবনির্মিত অফিস এর শুভ সূচনা করেন ত্রিপুরার আদীমজাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন ত্রিপুরার জেলা সভাধিপতি হিমাংশু রায়, ডি সি এম সরূপ পাল, ডি সি এম সৈকত সাহা ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই তহশীল কাছারীর গুরুত্ব মানব জীবনে কতটুকু তা সকলের সামনে তুলে ধরেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*