আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ নারীদের সম-অধিকার ও সম-মর্যাদার অধিকারের সংগ্রামকে আরো তীব্র করার জন্য শহরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সাম্প্রদায়িক-বিভেদকামী শক্তিকে প্রতিহত করে রাজ্যের শান্তি – সম্প্রীতি এবং উন্নয়নকে অব্যাহত রাখতে ৮ম বামফ্রন্ট সরকার গঠনের আহবানে সদর মহকুমা ভিত্তিক জনসভায় নারী জমায়েত অনুষ্ঠিত হয়। এদিনের নারী সমাবেশে উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদ্যসা রমা দাস, সি পি আই (এম)রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, সভানেত্রী ছায়া বল সহ অন্যান্যরা। লাল শাড়িতে আবৃত এবং লাল পতাকা হাতে নিয়ে বিভিন্ন প্রান্ত থাকে মহিলারা সুসজ্জিত মিছিল করে সমাবেশস্থলে সমবেত হন।নারীদের সমঅধিকার রক্ষায় শহরে নারী সমাবেশ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ নারীদের সম-অধিকার ও সম-মর্যাদার অধিকারের সংগ্রামকে আরো তীব্র করার জন্য শহরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সাম্প্রদায়িক-বিভেদকামী শক্তিকে প্রতিহত করে রাজ্যের শান্তি – সম্প্রীতি এবং উন্নয়নকে অব্যাহত রাখতে ৮ম বামফ্রন্ট সরকার গঠনের আহবানে সদর মহকুমা ভিত্তিক জনসভায় নারী জমায়েত অনুষ্ঠিত হয়। এদিনের নারী সমাবেশে উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদ্যসা রমা দাস, সি পি আই (এম)রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, সভানেত্রী ছায়া বল সহ অন্যান্যরা। লাল শাড়িতে আবৃত এবং লাল পতাকা হাতে নিয়ে বিভিন্ন প্রান্ত থাকে মহিলারা সুসজ্জিত মিছিল করে সমাবেশস্থলে সমবেত হন।