প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্যমন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতির উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি: আগরতলা পুর নিগমে বিজেপির বিশাল মনোনয়ন র‍্যালী

গোপাল সিং, খোয়াই, ০৬ নভেম্বর || শুক্রবার আগরতলা পুর নিগম নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে আয়োজিত সুবিশাল রেলিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের প্রাণবন্ত ও উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতি শহরজুড়ে বিশেষ নজর কাড়ে। শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ৫১টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল শুরু হয়। মিছিলে অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। মিছিল শেষে প্রার্থীরা মহকুমা শাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের হাতে তাঁদের মনোনয়নপত্র তুলে দেন। রেলি চলাকালীন দারুণ উৎসাহের সাথে প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে আগরতলাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে আগামী ২৭ নভেম্বর পদ্মফুল চিহ্নে ভোট দিন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় এবং সাংসদ রাজীব ভট্টাচার্য্যরা জানান, আগরতলা পুর নিগম এলাকায় বিজেপির আমলেই যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের বার্তা নিয়েই প্রার্থীরা এবার জনগণের কাছে পৌঁছাবেন।
অন্যদিকে, আগরতলার পাশাপাশি নির্বাচনী ময়দানে সমানভাবে সক্রিয় ভূমিকা রাখছেন প্রতিমা ভৌমিক। সোনামুড়া মহকুমা শাসক অফিসে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা শেষ হওয়ার পরদিন, শুক্রবার তিনি সিপাহীজলা জেলা অফিসে সিপাহীজলা জেলার সকল বিজেপি প্রার্থী ও বুথ সভাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, মাইনরিটি মোর্চার নেতা বিল্লাল মিয়া সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*