আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ মশা উপদ্রব থেকে রক্ষা পেতে ওয়ার্ড অফিস থেকে শুরু করে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে সমস্যার কথা জানিয়েও লাভ না হওয়ায় এক অভিনব কায়দায় প্রতিবাদে নামল বিজেপি। শনিবার সকালে আগরতলা শঙ্কর চৌমুহনী এলাকায় মশা নিধনের দাবিতে প্রধান সড়কের উপর মশারি টানিয়ে এর ভেতর বসে প্রতিবাদ কর্মসূচী পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিজেপি’র কর্মীদের অভিযোগ, এলাকায় দিন দিন মশার উপদ্রব বেড়েই চলেছে। স্থানীয় ওয়ার্ড অফিস থেকে শুরু করে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে জানিয়েও কাজের কাজ না হওয়ায় রাস্তায় মশারি টানিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করছেন তারা।মশা উপদ্রব থেকে রক্ষা পেতে রাস্তায় মশারি টানিয়ে বিজেপি’র প্রতিবাদ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ মশা উপদ্রব থেকে রক্ষা পেতে ওয়ার্ড অফিস থেকে শুরু করে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে সমস্যার কথা জানিয়েও লাভ না হওয়ায় এক অভিনব কায়দায় প্রতিবাদে নামল বিজেপি। শনিবার সকালে আগরতলা শঙ্কর চৌমুহনী এলাকায় মশা নিধনের দাবিতে প্রধান সড়কের উপর মশারি টানিয়ে এর ভেতর বসে প্রতিবাদ কর্মসূচী পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিজেপি’র কর্মীদের অভিযোগ, এলাকায় দিন দিন মশার উপদ্রব বেড়েই চলেছে। স্থানীয় ওয়ার্ড অফিস থেকে শুরু করে আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে জানিয়েও কাজের কাজ না হওয়ায় রাস্তায় মশারি টানিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করছেন তারা।