৪ কোটি টাকা ব্যায়ে পানীয় জল পরিশোধনাগার কেন্দ্রের ফলক উন্মোচন

panio jolআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ৪ কোটি টাকা ব্যায়ে পানীয় জল পরিশোধনাগার কেন্দ্র। শনিবার শহরতলির যোগেন্দ্রনগর এলাকায় এই পানীয় জল পরিশোধানাগারের উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পুর নিগমের ডেপুটি মেয়র সময় চক্রবর্তী, বিধায়ক রামু দাস প্রমুখ। মন্ত্রী মানিক দে তার ভাষণে বলেন, ত্রিপুরা রাজ্যের প্রধান ঐতিহ্য হচ্ছে ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার। আর এটাই রাজ্যের প্রধান বৈশিষ্ট। মন্ত্রী রতন ভৌমিক বলেন, রাজ্যে বর্তমানে ১৮০০টি ডিপ ওয়েল রয়েছে। এগুলি থেকে জল তুলে বন্টন করা হচ্ছে। অনুষ্ঠানের শেষে মন্ত্রী মানিক দে এবং রতন ভৌমিক ফলক উন্মোচন করে পরিশোধানাগারটি জনসাধারণের জন্য উৎসর্গ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*