গোপাল সিং, খোয়াই, ২৭ ডিসেম্বর ৷৷ প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে দুগ্ধবতী গাভীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গো-পালকদের নিয়ে একদিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়। বুধবার সকালে খোয়াই পঞ্চায়েত সমিতি হলে এই প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উপ-অধিকর্তা ডঃ রাধেশ্যাম দাস, খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য প্রমুখ। শিবিরে খোয়াই জেলার ১০০ জন গো-পালককে প্রশিক্ষন দেওয়া হয়।
