আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর ৷৷ উজান অভয়নগরস্থিত পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে মনিপুরী সম্প্রদায়ের উৎসব ‘পুথিবা লাইহারওবা উৎসব’ শুরু হয়েছে। মঙ্গলবার, প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। পুথিবা লাইহারওবা কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ও পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার্যাlল সোসাইটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয় পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে। এই উৎসবে অংশ নিতে মনিপুরী সমাজের ধর্মযাজক মাইবা এবং মাইবি সহ প্রচুর শিল্পী মনিপুর থেকে রাজ্যে এসেছেন। ভাষন রাখতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বলেন, নিজ নিজ ধর্ম মেনে, পরস্পরের মধ্যে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।মনিপুরী সম্প্রদায়ের উৎসব ‘পুথিবা লাইহারওবা’-র সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর ৷৷ উজান অভয়নগরস্থিত পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে মনিপুরী সম্প্রদায়ের উৎসব ‘পুথিবা লাইহারওবা উৎসব’ শুরু হয়েছে। মঙ্গলবার, প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। পুথিবা লাইহারওবা কমিটির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ও পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার্যাlল সোসাইটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয় পুথিবা দেবতাবাড়ী প্রাঙ্গনে। এই উৎসবে অংশ নিতে মনিপুরী সমাজের ধর্মযাজক মাইবা এবং মাইবি সহ প্রচুর শিল্পী মনিপুর থেকে রাজ্যে এসেছেন। ভাষন রাখতে গিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বলেন, নিজ নিজ ধর্ম মেনে, পরস্পরের মধ্যে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।