আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি মহকুমাতেই পালিত হল ৭৩তম জনশিক্ষা দিবস। “চাই ধর্মান্ধতামুক্ত শিক্ষা ব্যবস্থা” এই বার্তা নিয়ে বুধবার ৭৩তম জনশিক্ষা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে। এদিনের জনশিক্ষা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে হলসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্যরা। আয়োজিত এই হলসভায় বিশিষ্ট ব্যাক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।বুধবার সকালে জনশিক্ষা দিবস উপলক্ষ্যে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সলিল দেববর্মা দলীয় পতাকা উত্তোলন করে জনশিক্ষা আন্দোলনের শুরুতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন।
