আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা কদমতলা থানাধীন প্রত্যেকরাই গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে প্রতিমা মালাকার নামে ঐ মহিলার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় এই মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে মহিলাকে। পুলিশ ঘটনার তদন্ত করছে।পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা কদমতলা থানাধীন প্রত্যেকরাই গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, রবিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে প্রতিমা মালাকার নামে ঐ মহিলার মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় এই মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে মহিলাকে। পুলিশ ঘটনার তদন্ত করছে।