রাধানগরে বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ টাকা উদ্ধার — আটক ১

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || রাজধানীর রাধানগর এলাকায় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। বৃহস্পতিবার রাধানগরের কাজল দাসের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ নির্দিষ্ট বাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন মাদকদ্রব্য হিসেবে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও।
ঘটনার পর উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির সঙ্গে মাদক পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীতে ক্রমবর্ধমান মাদক কারবার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সচেতন মহল। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*