পৌষ সংক্রান্তির রাতে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন

bjp khun.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ রাজ্যের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নির্বাচন পুর্ব সন্ত্রাস বেড়েই চলেছে। সম্প্রতি কিছু মাসের মধ্যে রাজগ্যে একাধিক বিরোধী দলের কর্মী সমর্থক খুন হয়েছে। এবার আরেক বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করার অভিযোগ উঠল ধর্মনগর উত্তর গঙ্গানগর এলাকায়। জানা যায়, পৌষ সংক্রান্তির রাতে পিকনিকের নাম করে সুবোধ নাথ নামে এক বিজেপি কর্মীকে উত্তর গঙ্গানগর এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ধর্মনগর পুর পরিষদের কর্মী চৈতন্য সতনামি। সেই রাতে সুবোধ দাস আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন পরিবারের লোকজন খোজ খবর নিয়ে দেখেন দক্ষিন গঙ্গানগর এলাকার একটি মাঠে তার মৃতদেহ পরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, নিহত সুবোধ বিজেপি দলের সক্রিয় কর্মী ছিল। একারনেই তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*