আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ ধর্মনগর রেল রেল পুলিশের হাতে ধরা পড়লো ৬ জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। রবিবার ধর্মনগর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তারা। স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশকে জানান অন্যান্য যাত্রীরা। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে জানতে পারে কাজের সন্ধানে তারা ট্রেনে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ জানায়, তারা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। ৬ জন রোহিঙ্গা নাগরিকের মধ্যে ৩ জন কিশোরী এবং ৩ জন কিশোর। পুলিশ জানায়, ধৃতরা নাবালক হওয়ায় তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়।রেল পুলিশের হাতে ধরা পড়লো ৬ নাবালক রোহিঙ্গা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ ধর্মনগর রেল রেল পুলিশের হাতে ধরা পড়লো ৬ জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। রবিবার ধর্মনগর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তারা। স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশকে জানান অন্যান্য যাত্রীরা। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে জানতে পারে কাজের সন্ধানে তারা ট্রেনে চেপে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ জানায়, তারা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে সোনামুড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। ৬ জন রোহিঙ্গা নাগরিকের মধ্যে ৩ জন কিশোরী এবং ৩ জন কিশোর। পুলিশ জানায়, ধৃতরা নাবালক হওয়ায় তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়।