সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে সকলকে সচেতন থাকার আবেদন জানালেন বিজন ধর

Bijan Dharআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রার্থীদের সহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানালেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। তিনি বলেন, ঠিকঠাক যাতে নির্বাচন সম্পন্ন হয়, কোথাও যাতে মানুষ প্রতারিত না হয় সেই দিকে সকলকে সচেতন থাকার পাশাপাশি নির্বাচন প্রশাসনও যাতে সচেতন থাকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের বুথে বুথে বৈদ্যুতিন ভোট যন্ত্র এবং VVPAT এর সাহায্যে সাধারণ মানুষকে দেখানো হচ্ছে কিভাবে ভোট দেবেন, কিভাবে কাজকর্ম করে তা দেখানো হচ্ছে। সম্প্রতি ৪১-অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ৪৭নং বুথ এস বি স্কুলে বৈদ্যুতিন ভোট যন্ত্র ও VVPAT সাধারণ জনগণের সামনে প্রদর্শন করার সময় বৈদ্যুতিন ভোট যন্ত্রের যেখানেই টিপ দেওয়া হয় ভোট নির্দিষ্ট চিহ্নে না গিয়ে অন্য একটি চিহ্নে চলে যাচ্ছে। তিনি বলেন, মঙ্গলবার বিইকেল ৩টা ৩০ মিনিটে সি পি আই (এম) এর দু’জনের একটি প্রতিনিধি দল রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে এবিষয়ে কথা বলেন। নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন যে একটিও খারাপ ভোট যন্ত্র নির্বাচনের কাজে ব্যবহার করা হবেনা।
মঙ্গলবার মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে নাশকতা চালাতে, রাজ্যের শান্তি সম্প্রিতি নষ্ট করার লক্ষ্যে আসাম এবং ত্রিপুরার বাইরের অন্যান্য রাজ্য থেকে প্রচুর সংখ্যক বিজেপি ব্যাজ লাগানো আর এস এস কর্মী রাজ্যে এসেছে বা আনা হয়েছে। তিনি বলেন, আগরতলার এমন কোন হোটেল, বিয়েবাড়ি নেই যেখানে আপনি জায়গা পাবেন। খোয়াই সহ রাজধানীর বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমন করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*