রাজ্যের প্রথম ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন

bg bg.jpg1 bg.jpg2আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ বর্ষার সময় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়লে রাজ্যে পেট্রোল ও ডিজেলের যে সংকট দিত এখন থেকে সেই সমস্যার নিরসন হতে চলেছে। রাজ্যের বিজেপি সরকারের প্রচেষ্টায় রাজ্যের জনগনের কথা ভেবে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন স্থানে ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগনের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার রাজ্যের প্রথম ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রায় ২৫ কোটি টাকার লগ্নি করে এককালীন ১,৬৭৫ কিলি তেল সরবরাহের ক্ষমতা রয়েছে এই ডিপোতে। এদিন সকালে সবুজ পতাকা নেড়ে রাজ্যের প্রথম ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে রাজ্যে আর পেট্রোপণ্যের অভাব হবে না। পেট্রোল সংগ্রহের জন্য কাউকে আর দীর্ঘ লাইন দিতে হবে না। ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক বিশ্ববন্ধু সেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচার্য প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*