আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ ই-টেন্ডারিং বিষয়ক এক দিনের কর্মশালার উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা। শুক্রবার রাজধানীর গোর্খাবস্তি এলাকার প্রজ্ঞাভবনে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের যেকোনো দপ্তরে ৩ লক্ষ টাকার বেশি কাজ করাতে হলে তা ই-টেন্ডারিঙের মাধ্যমে করাতে হবে। স্বচ্ছতা বজায় রেখে কাজ করা ও রাজ্য সরকারের এই পদক্ষেপে সহযোগিতা করার জন্য তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। ই-টেন্ডারিং বিষয়ক এক দিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঅর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, অতিরিক্ত সচিব প্রমথ রঞ্জন ভট্টাচার্য্য প্রমুখ।
