আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ ঝটিকা সফরে ফের জিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। শুক্রবার ফের আচমকাই জি বি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমরজিৎ ভৌমিককে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে তিনি হাসপাতালের আউটডোর বিভাগে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে। রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথেও কথা বলে অভাব অভিযোগ শুনেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীদের সুবিধা অসুবিধার কথা শুনেন। হাসপাতালে যেসব যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে তার খোঁজ খবর নেন এবং দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান সবার জন্য স্বাস্থ্য প্রদানই হচ্ছে রাজ্য সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি সব রোগীকে বিনামূল্যে সব ধরনের ওষুধ দেওয়া হবে। যদি কোনো ওষুধ হাসপাতালে না থাকে, সেই ওষুধ রোগী যদি বাইরে থেকে কিনে আনে রসিদ হাসপাতালে জমা দিলেই তার মূল্য হাসপাতাল থেকে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।আচমকা ফের জিবি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ ঝটিকা সফরে ফের জিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। শুক্রবার ফের আচমকাই জি বি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব সমরজিৎ ভৌমিককে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে তিনি হাসপাতালের আউটডোর বিভাগে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলে। রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথেও কথা বলে অভাব অভিযোগ শুনেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীদের সুবিধা অসুবিধার কথা শুনেন। হাসপাতালে যেসব যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে তার খোঁজ খবর নেন এবং দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান সবার জন্য স্বাস্থ্য প্রদানই হচ্ছে রাজ্য সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি সব রোগীকে বিনামূল্যে সব ধরনের ওষুধ দেওয়া হবে। যদি কোনো ওষুধ হাসপাতালে না থাকে, সেই ওষুধ রোগী যদি বাইরে থেকে কিনে আনে রসিদ হাসপাতালে জমা দিলেই তার মূল্য হাসপাতাল থেকে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ।